অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার মীম (৮)। সে উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে ও নীলফা বাজারের মর্ডান কিন্ডার গার্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে আর গাড়ির চালক পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর মীম রাস্তা পার হচ্ছিল। তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাথা ফেটে সে রাস্তায় পরে যায়। স্থানীয় লোকজন এসে মীমকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

আরও পড়ুন  নরসিংদীর বেলাব উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশা চালক নাসিমকে কামড়ে ও

পরে সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতাদের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। কিন্তু ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহটির ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০