অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত ইসি কর্মকর্তা

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে একজন অফিস সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী আর্থিক লেনদেন, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অবৈধ সুবিধা দিয়েছেন।

সংশ্লিষ্ট আদেশে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির নাম মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ মনে করে, অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে আবু সুফিয়ান মোল্লাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন। সে অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন  মির্জা আব্বাসসহ প্যানেল ৫ সদস্যের স্পিকার মনোনীত

বরখাস্ত থাকাকালীন মো. আবু সুফিয়ান মোল্লা প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা এবং অন্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০