অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু রোববার নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার মাত্র দুদিন পরই এ পদক্ষেপ নেন তিনি।

এর মাধ্যমে গত এক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটল প্যারিসে। খবর শাফাক নিউজের।

নতুন সরকারে অভিজ্ঞ রাজনীতিক ও জ্যেষ্ঠ আমলারা স্থান পেয়েছেন। যারা গত সপ্তাহে লেকর্নুর প্রথম সরকার গঠনের চেষ্টায় যারা যুক্ত ছিলেন, তারাও আছেন।

বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন, বাজেটমন্ত্রী আমেলি দ্য মনশালিন ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো— এ তিনজনই আগের মন্ত্রিসভায় ছিলেন এবং তারা নিজেদের পদে বহাল থাকছেন।

আরও পড়ুন  চিপ রফতানিতে নিষেধাজ্ঞা শিথিল করবে চীন: হোয়াইট হাউস
এছাড়া প্রেসিডেন্ট মাখোঁর ঘনিষ্ঠ সহযোগী রোলান লেস্কুরে, যিনি অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনিও তার পদে বহাল থাকছেন।

লেকর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকেই ফিরে এসেছি। ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটের এখনই অবসান ঘটাতে হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, এ বছরের শেষ নাগাদ জাতীয় বাজেট পাস করানো তার সরকারের প্রধান অগ্রাধিকার হবে এবং ফ্রান্সের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারই তার মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০