অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন।

সংশ্লিষ্টরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। আর শিক্ষক একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন  গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

হামলার বিচারসহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন।

রাজধানীর এমপিওভুক্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। তবে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন।

সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্যদিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত পার করেছেন। এত কিছুর পর শিক্ষকরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না।

প্রজ্ঞাপন আদায় করে নিয়েই শিক্ষকরা ক্লাসে ফিরবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০