অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে : সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে। তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

এনসিপির এ নেতা বলেন, আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে।

এনসিপিকে শাপলা প্রতীকই কেন পেতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন  বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তারা রাজনীতি করার অধিকার রাখেন না

চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপি নেতা মশিউর আমিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০