অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে পাঠানো হলো ঢাকায়

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ নিয়ে আসা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয় এ তথ্য।

এতে বলা হয়, গত ১২ অক্টোবর আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে নাইক্ষ্যংছড়ি জেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন। আহত বিজিবি সদস্যকে তাৎক্ষনাৎ রামু সিএমএইচে প্রেরণ করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়।

আজ বিকেলে তার উন্নত চিকিৎসার জন্য বিজিবি হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় বিজিবির টহল পরিচালনা করার সময় ৩৪ বিজিবির সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়।

আরও পড়ুন  এভারকেয়ারে পৌঁছেছেন জুবাইদা রহমান অনলাইন ডেস্ক ০৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৩ শেয়ার

স্থানীয় এবং বিজিবি সূত্র মতে, দুর্গম পাহাড় আর গভীর অরণ্যেঘেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে, বিভিন্ন সময়ে সীমান্তের সাধারণ মানুষ মাইন বিস্ফোরণে আহত হলেও এই প্রথম কোনো বিজিবি সদস্য আক্রান্ত হলেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সাড়ে আট মাসে ১৫ জনের বেশি মানুষ মাইন বিস্ফোরণে আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০