অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

(জেলা প্রতিনিধি প্রতিবেদন)
শিবপুর (নরসিংদী): নরসিংদীর শিবপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৩ অক্টোবর, সোমবার, সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় (১৭:৩০) শিবপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ঘাতক স্বামী মোঃ নয়ন (২৬)-কে গ্রেফতার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পাহাড়তলী থানা এলাকার বেলতলী গ্রামের জনৈক রাজু খানের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নয়ন মৃত মোশারফ হোসেনের ছেলে এবং ফেনী সদর থানার চরকালিদাস গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ:
জানা যায়, গত ১২ অক্টোবর, রবিবার, ঘাতক স্বামী নয়ন তার নিজ বাড়ী টঙ্গীরটেকে তার স্ত্রীকে গলাটিপে হত্যা নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আজ ১৩/১০/২০২৫ তারিখে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) তৎসহ ৪০৪ পেনাল কোড ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৯) রুজু করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পরপরই তারা প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে দ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের এই দ্রুত পদক্ষেপের ফলে মাত্র তিন ঘণ্টার মধ্যেই নৃশংস এই হত্যাকাণ্ডের আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হলো।

Facebook Comments Box
আরও পড়ুন  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০