অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কঠিন শর্তে ঋণ নেবে না বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রতিশ্রুত ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) যদি নতুন বা কঠিন কোনো শর্ত আরোপ করে তাহলে সরকার দ্বিতীয়বার ভাববে ঋণ নেবে কি না। বরং আমরা বিকল্প উৎস নিয়ে চিন্তা করব, কারণ আমাদের অর্থনীতি আগের থেকে অনেক স্থিতিশীল।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের শুরু হওয়া বার্ষিক সভার দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

একই দিনে বিশ্বব্যাংক ও আইএমএফ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি মৃদু পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে। সংস্থাটি বলেছে, ধীরগতির অর্থনীতি আগামী অর্থবছরে কিছুটা গতি পেতে পারে। জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় সামান্য বৃদ্ধি পেতে পারে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের নতুন কোনো শর্ত আরোপ বা কঠোর হিসাব নির্ধারণ করা হলে সরকার তা পুনর্বিবেচনা করবে। বাজেট সহায়তা নেওয়া হবে কি না তা এখনো চূড়ান্ত নয়। তবে আইএমএফের শর্তসমূহ যদি দেশের জন্য অনুকূল না হয়, তাহলে সরকার বিকল্প উৎস থেকে সহায়তা নেওয়ার দিকেই নজর দেবে। আমরা এখন চেষ্টা করছি বিকল্প বাজেট সহায়তার ব্যবস্থা করতে। এডিবি, এআইআইবির মতো সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ার সুযোগ আছে।’

আরও পড়ুন  গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের
অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার ব্যাংকিং খাতসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে, যা উন্নয়ন অংশীদারদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। সংস্কার কার্যক্রম এখনো চলমান এবং রেগুলেটরি কাঠামো আরও শক্তিশালী করতে কিছু সময় লাগবে। সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ মোকাবিলার দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে। নতুন প্রজন্ম যেন এসব সংস্কারের সুফল পায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের অর্থনীতির ইতিবাচক রূপান্তর এখন আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান। বিশ্বব্যাংকের সঙ্গে দুটি নতুন প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে, যা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। চলমান স্থিতিশীলতা ও সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতি আগামী বছরগুলোয় আরও ভালো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শা কায়বা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

বেনাপোলে ভারতীয় ট্রাকে তল্লাশি: ১৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ চালক আটক-১

যশোরে বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক

হল ছাড়তে রাজি নয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ভোটের জন্যই স্কুলের শিক্ষার্থীরা হল ছেড়ে দিলেন

বেবী নাজনীনের নেতৃত্বে জাসাস নেতাদের ব্যাপক গণসংযোগ

১৩ হাজার বই বিতরণ করলেন কারাগারের জন্য : ধর্ম উপদেষ্টা

ঢাকা “৫,৬,৭,৮, এবং ৯ আসন” ধানের শীষের পক্ষের জোট নির্বাচনী প্রচারণা |

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

একটি দল নানা অপপ্রচারে লিপ্ত: মাহদী আমিন

১০

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ

১১

দাঁড়িপাল্লার ব্যানার চুরি হওয়ায় অভিনব প্রতিবাদ প্রচারণা করছে দাড়িপাল্লা

১২

নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

১৩

আমরা কি দেশের নাগরিক না, কেন আমাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল

১৪

ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ : কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

১৬

প্রতিহত করা হবে যদি ভোটাধিকার নিয়ে কোন ষড়যন্ত্র হয়: মির্জা আব্বাস

১৭

আমি নির্বাচিত হলে চাঁদাবাজি চিরতরের জন্য বন্ধ করে দেব : রনি

১৮

দেশকে সঠিক পথে নিতে হলে ধানের শীষে ভোট দিন: মিন্টু

১৯

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন : ইএএসডি

২০