অনলাইন ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলাব উপজেলাকে আলাদা আসনের দাবি: ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিশ্রুতি

জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

বেলাব উপজেলাকে আলাদা আসনের দাবি: ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিশ্রুতি
বেলাব উপজেলাকে আলাদা নির্বাচনী আসন হিসেবে প্রতিষ্ঠার দাবিকে জোরালো ও বেগবান করার লক্ষ্যে আজ ১৬.৮.২০২৫ রোজ শনিবার বেলাব পাইলট মডার্ন মডেল হাইস্কুলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের “সোসাল মিডিয়া ও বেলাব সামাজিক গ্রুপ সমন্বয়”র আহ্বানে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি সোহরাব হোসাইনের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সার্বিক বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী, উপদেষ্টা মোহাম্মদ আলী, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ মহসিন সরকার, এশিয়ান ইউনিভার্সিটির সহকারী প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আয়োজক তানভীর হোসেন ভূইয়া মোমেন, আতিক খান, মো. রেজা-ই রাব্বি তুষার, সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মুফতি আবুল কালাম জাকারিয়া, সাইদি হাসান নওফেল, ধীরাজ এবং সাংবাদিক শাহিনুরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।
সভায় বক্তারা বেলাব উপজেলার দীর্ঘদিনের বৈষম্য ও উপেক্ষার বিষয়গুলো তুলে ধরেন। বেলাবরের ভৌগোলিক, জনসংখ্যাগত ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এটিকে আলাদা নির্বাচনী আসন করার দাবি যৌক্তিক বলে সকলেই একমত হন। বক্তারা জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দাবিকে আরও শক্তিশালী করা হবে এবং বাস্তবায়নের জন্য সকলে একযোগে কাজ করবেন। সভায় উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধিরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রয়াসে বেলাবের এই ন্যায্য দাবি পূরণ করা হবে, ইনশাআল্লাহ। এই সভা বেলাবের আলাদা আসনের দাবিকে নতুন গতি ও শক্তি প্রদান করেছে।

Facebook Comments Box
আরও পড়ুন  সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০