অনলাইন ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি সংক্রান্ত বিরোধে দুই ভাতিজা খুন: ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার, হত্যাকাণ্ডে জড়িত ৩ জন আটক, ধারালো অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ বেলাবো

নরসিংদী, ০২ নভেম্বর
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সীমানা সংক্রান্ত বিবাদের জেরে সৃষ্ট সংঘর্ষে চাচা আউয়াল মিয়ার পক্ষের হামলায় গুরুতর আহত হন দুই ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬)। তাদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। তিনি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ০৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত ০৫টি ধারালো দা এবং ০৪টি ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
বর্তমানে, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রায়পুরা থানার অফিসার ইনচার্জসহ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। জমি সংক্রান্ত শত্রুতার কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Facebook Comments Box
আরও পড়ুন  প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পুলিশ সদস্য আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০