অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘চীন জানে পরিণতি কী হবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার মেয়াদকালে চীন তাইওয়ানে কোনো পদক্ষেপ নেবে না বলে বেইজিং তাকে আশ্বস্ত করেছে। কারণ, চীন জানে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।

স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) সিবিএস টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় তারা তাইওয়ানে কোনো পদক্ষেপ নেবে না। তারা জানে এর পরিণতি কী হবে।’

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, চীন যদি তাইওয়ানে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র কি সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করবে? জবাবে ট্রাম্প বলেন, ‘যদি এমন কিছু ঘটে, তখনই জানতে পারবেন। তবে শি জিনপিং বিষয়টি ভালোভাবেই বোঝেন।’

ট্রাম্প আরও জানান, দক্ষিণ কোরিয়ায় এশিয়া সফরের অংশ হিসেবে শি জিনপিংয়ের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ একবারও ওঠেনি।

আরও পড়ুন  গ্রিনল্যান্ড ইস্যুতে ভাষণ দেবেন কিয়ের স্টারমার

‘তিনি বিষয়টি তোলেননি, কারণ তিনি জানেন এবং খুব ভালোভাবেই বোঝেন,’ বলেন ট্রাম্প।

যখন সাংবাদিকরা জানতে চান, শি জিনপিং কী বুঝেছেন, তখন ট্রাম্প স্পষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান। তার ভাষায়, ‘অন্য পক্ষ জানে বিষয়টা কী, কিন্তু আমি এমন মানুষ নই যে সবকিছু বলে দিই।’

উল্লেখ্য, তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের মূল উত্তেজনার কেন্দ্রবিন্দু। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, অন্যদিকে ১৯৪৯ সাল থেকে তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় সহযোগিতা করে ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ এবং ‘সিক্স অ্যাসিউরেন্সেস’ নীতির আওতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০