অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার: আইন উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হয়েছে। কিন্তু দলগুলো ঐক্যবদ্ধভাবে দিকনির্দেশনা দিতে না পারলে এ বিষয়ে সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আজ ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের জন্য এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয়। কিন্তু ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশের বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু কী হবে– এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের কখন হবে, বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কী পদক্ষেপ নেয়া হবে– তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত প্রকাশ করে।
আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুত সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেয়ার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেয়া সহজ হবে। কিন্তু তারা যদি ঐক্যবদ্ধভাবে দিকনির্দেশনা দিতে না পারেন, তাহলে সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে।‘বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই–এটিও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়’, যোগ করেন ড. আসিফ নজরুল।

Facebook Comments Box
আরও পড়ুন  পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, বাংলাদেশ সময় যখন শুরু হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শা কায়বা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

বেনাপোলে ভারতীয় ট্রাকে তল্লাশি: ১৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ চালক আটক-১

যশোরে বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক

হল ছাড়তে রাজি নয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ভোটের জন্যই স্কুলের শিক্ষার্থীরা হল ছেড়ে দিলেন

বেবী নাজনীনের নেতৃত্বে জাসাস নেতাদের ব্যাপক গণসংযোগ

১৩ হাজার বই বিতরণ করলেন কারাগারের জন্য : ধর্ম উপদেষ্টা

ঢাকা “৫,৬,৭,৮, এবং ৯ আসন” ধানের শীষের পক্ষের জোট নির্বাচনী প্রচারণা |

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

একটি দল নানা অপপ্রচারে লিপ্ত: মাহদী আমিন

১০

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ

১১

দাঁড়িপাল্লার ব্যানার চুরি হওয়ায় অভিনব প্রতিবাদ প্রচারণা করছে দাড়িপাল্লা

১২

নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

১৩

আমরা কি দেশের নাগরিক না, কেন আমাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল

১৪

ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ : কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

১৬

প্রতিহত করা হবে যদি ভোটাধিকার নিয়ে কোন ষড়যন্ত্র হয়: মির্জা আব্বাস

১৭

আমি নির্বাচিত হলে চাঁদাবাজি চিরতরের জন্য বন্ধ করে দেব : রনি

১৮

দেশকে সঠিক পথে নিতে হলে ধানের শীষে ভোট দিন: মিন্টু

১৯

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন : ইএএসডি

২০