অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিহত কালামের পরিবারের জন্য স্থায়ী সমাধান খুঁজছে ডিএমটিসিএল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারের জন্য স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। তিনি বলেন, নিহতের পরিবারকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা নিজেরা ভিক্টিমের পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হই। হাসপাতালে নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত সব কিছু ডিএমটিসিএল ও মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করেছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন। তবে এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবেই প্রদান করা হয়েছে।

আরও পড়ুন  গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব

তিনি আরও বলেন, আমরা শুধু সাময়িক সহায়তা দিয়েই থেমে থাকিনি। আমরা চেষ্টা করছি কীভাবে তার পরিবারকে স্থায়ীভাবে সহায়তা করা যায়। এজন্য গত সপ্তাহে নিহত আবুল কালামের স্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা একটি চাকরির ব্যবস্থা করেছি। তিনি যখন সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র জমা দেবেন, তখনই চাকরিটি কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

১০

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১১

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১২

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১৩

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৪

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৫

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৬

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৭

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

২০