অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১, আহত ২

ছবি : প্রতিদিন খবর গ্রাফিক্স

কাজী রায়হান তানভীর সৌরভ
…………………
খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন কার্যালয়টি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ইমদাদুল হক (৫৫) নামে একজন শিক্ষক নিহত হন এবং বিএনপির স্থানীয় দুই নেতা আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইউসেপ বাংলাদেশের সাবেক শিক্ষক ইমদাদুল হক এবং মামুন শেখ। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইমদাদুল হক পথেই মারা যান।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ১২৩০

নিহত ইমদাদুল হক এশার নামাজ পড়ে অফিসে ওয়াজ মাহফিলের চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) মো. শফিকুল ইসলাম জানান, গুলি ও বোমা হামলায় তিনজন আহত হয়েছেন, যার একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলাকারীদের শনাক্তের জন্য তদন্ত চলছে।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “দলীয় সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০