অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা

খুলনায় সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা : প্রতিদিন খবর

খুলনায় পুনরায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া হাজী মালেক ডিগ্রি কলেজ সংলগ্ন তাহের দর্জি মোড়ে এ ঘটনা ঘটে। চা দোকানে বসে থাকা অবস্থায় সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার বাম হাতে লাগে, এতে তিনি আহত হন।

আহত সম্রাট কাজী শিপইয়ার্ড এলাকার একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নড়াইল জেলার বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে খুলনার শিপইয়ার্ড এলাকায় বসবাস করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে সম্রাট কাজী আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে পুলিশের টিম মাঠে নেমেছে।”

আরও পড়ুন  খুলনা মেডিকেলে বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন খুলে ফেলায় মৃত্যু।

এর আগে একই দিনে সাড়ে ৯ ঘণ্টা আগে নগরীতে আরেকটি গুলির ঘটনায় দুইজন নিহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মন্তব্য, এমন ধারাবাহিক গুলির ঘটনায় নিরাপত্তাহীনতা বাড়ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত সম্রাট কাজীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনা তদন্তে লবণচরা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সম্মিলিত অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০