অনলাইন ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় সৌদি দুম্বার মাংস বিতরণে বড় অনিয়ম: বিএনপি–জামায়াত ও সাংবাদিকদের ভাগের অভিযোগ

ছবি : প্রতিদিন খবর

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণে বড় ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে। দুঃস্থ ও এতিম শিশুদের জন্য প্রেরিত এই মাংসে ভাগ বসিয়েছেন বিএনপি, জামায়াত ও স্থানীয় কিছু সাংবাদিক—এমন তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে এই মাংস বিতরণ করা হয়। জানা গেছে, শরণখোলায় মোট ১০ কার্টন দুম্বার মাংস আসে। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট করে থাকার কথা—অর্থাৎ মোট ১০০ প্যাকেট। কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) থেকে শরণখোলা প্রেসক্লাবে সরবরাহ করা তালিকা অনুযায়ী, ২৯টি মাদরাসায় দেওয়া হয়েছে মাত্র ৫০ প্যাকেট। বাকি ৫০ প্যাকেটের কোনো হদিস মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী, প্রেসক্লাবের আরেক সভাপতি ও মানবজমিন-এর প্রতিনিধি আব্দুল মালেক রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, এবং জামায়াতের আমির রফিকুল ইসলাম কবিরসহ কয়েকজন এই বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত।

শরণখোলার বাসিন্দা হুমায়ূন কবির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,

“মাংস কোথায়? শরণখোলায় এক আওয়ামী দোসর তেলবাজ সাংবাদিকের বাসায় ৫ কার্টন আর ইসলামী দলের প্রধানের বাসায় ১০ কার্টন দুম্বার মাংস গেল কীভাবে?”

আরও পড়ুন  দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস ঢাকা ও আশপাশে

তথ্যদাতারা রাজনৈতিক প্রতিশোধের ভয়ে পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা পিআইও মো. সোহাগ আকন বলেন, “সব কার্টনে সমানসংখ্যক প্যাকেট ছিল না। কোনো কোনো কার্টনে ৭ বা ৮টি প্যাকেট ছিল।”

তবে স্থানীয়দের প্রশ্ন, সৌদি সরকারের পাঠানো আন্তর্জাতিকভাবে সিল করা কার্টনে প্যাকেটসংখ্যা কম–বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? সচেতন মহলের দাবি, সরকারি তত্ত্বাবধানে বিদেশি সহায়তার বণ্টনে এমন অসঙ্গতি প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়। তারা এই মাংস বিতরণের পুরো প্রক্রিয়া তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন,

“আমার কাছে অভিযোগ এসেছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

যোগাযোগের চেষ্টা করেও বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলন, জামায়াতের আমির রফিকুল ইসলাম কবির ও সাংবাদিক শেখ মোহাম্মদ আলীকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০