অনলাইন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর কর্মসূচিতে হামলায় সরকারের নিন্দা

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৫ নভেম্বর) সরকার প্রধানের দফতর থেকে দেয়া বিবৃতিতে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি লক্ষ্যভ্রষ্ট গুলিতে তিনি আহত হন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো শৈথিল্য না থাকে। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। ইতোমধ্যে সিএমপি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’

আরও পড়ুন  বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য

এতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্তি ও সংযম বজায় রাখতে আহ্বান জানায়, যেন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।’

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০