অনলাইন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়া-চীনকে নিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণে ট্রাম্পের নতুন পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও চীনের সঙ্গে মিলিতভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন। বুধবার (০৫ নভেম্বর) মায়ামির আমেরিকান বিজনেস ফোরামে তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে তিনি প্রতিরক্ষা বিভাগকে পারমাণবিক পরীক্ষা প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা পরীক্ষা করে না। এর জবাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলুসভ পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষা প্রস্তুতি শুরুর প্রস্তাব দেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনরায় বলেন, রাশিয়া দীর্ঘদিন ধরে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি মেনে চলেছে; তক্ষণ না অন্য সদস্য দেশগুলো তা লঙ্ঘন করে।

ট্রাম্প বলেন, “আমরা আমাদের পারমাণবিক শক্তি নতুনভাবে সাজিয়েছি। আমরা এখন বিশ্বের নাম্বার ওয়ান পারমাণবিক শক্তিধর দেশ, যা স্বীকার করতে আমার খারাপ লাগে, কারণ এটি ভয়াবহ। ” তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন  ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে : নোবেল বিজয়ীর অভিযোগ

ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়া দ্বিতীয়, চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে, তবে তারা চার-পাঁচ বছরের মধ্যে আমাদের ধরে ফেলবে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা হয়তো তিন দেশ মিলে নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছি। দেখি এটা কার্যকর হয় কিনা।”

ট্রাম্প রাশিয়া ও চীনকে “গোপনে” পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ করেছেন, যদিও মস্কো ও বেইজিং উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ( আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসিও বলেছেন, সংস্থাটির কাছে কোনো প্রমাণ নেই যে, এই দুই দেশ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো এখনো মার্কিন পক্ষের কাছ থেকে প্রেসিডেন্টের বক্তব্যের “সম্পূর্ণ তাৎপর্য” সম্পর্কে আরও ব্যাখ্যা প্রত্যাশা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০