অনলাইন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কাছে আজ স্মারকলিপি দেবে জামায়াতসহ আট দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি পেশ করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এরই মধ্যে গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে আট দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ঐতিহাসিক পল্টন মোড়ে সমবেত হবেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি হস্তান্তর করবেন।

আন্দোলনে যুক্ত দলগুলো হলো— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

আরও পড়ুন  যানবাহনের দীর্ঘ লাইন , রাজধানীর পাম্পে তেল সংকট

এর আগে গত সোমবার পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করে জামায়াতসহ এই আট দল।
সেদিন রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের আট দলের পাঁচ দফা দাবির পক্ষে আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি স্বীকৃতি দাবি করছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে এই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করতে হবে। এছাড়া আরপিও সংশোধন করা হলে আমরা তা মেনে নেব না; আগের অবস্থায়ই রাখতে হবে।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করবে আট দল। এছাড়া আগামী ১১ নভেম্বর তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০