অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরপিও সংশোধন পুনর্বিবেচনা করা হতে পারে: ইসি সচিব

প্রায় সব নির্বাচন কমিশন ভোটের আগে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের উদাহরন দেখিয়েছে। এবারও আরপিওর বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ অনুযায়ী ‘জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতাহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি।

এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানায় বিএনপিসহ কয়েকটি দল। তবে এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করে সরকার।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এতোদিন দলগুলোর সঙ্গে আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখেই আরপিও সংশোধন করা হয়েছে। আগামী সপ্তাহেই দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। আইন, বিধি, নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সরকারদলীয় এমপিদের

আখতার আহমেদ বলেন, আমরা নিজের মতো করে আরপিও সংশোধন করেছি এটা আংশিক সত্যি। তবে কমিশনের সুপারিশ বিবেচনা করেই এটা করা হয়েছে। আচরণবিধির গেজেট এখনো পাইনি। আগামী রোববারে মধ্যে সেটি পেলে একদিনের ব্যবধানে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হবে।

ইসি সচিব আরও বলেন, পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তবে তা সময়পযোগী হতে হবে। আপত্তি বা মতবিরোধ থাকা বিষয়গুলো নিয়ে আলোচনার পর কমিশনের কাছে যুক্তিযুক্ত মনে হলে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তবে পরিবর্তন এককভাবে সম্ভব নয়। এর জন্য সরকার, দল ও প্রশাসনের সংশ্লিষ্টতা প্রয়োজন।

এ সময় ভিন্নমত সবসময় প্রতিযোগিতামূলক নয়, এটি অপরিপূরক হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেন আখতার আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০