অনলাইন ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ পানির সংকটের আশঙ্কা, তেহরান খালিও করতে পারে ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করেছেন, রাজধানী তেহরান ভয়াবহ পানি সংকটে পড়তে পারে এবং আগামী দিনগুলোতে বৃষ্টিপাত না হলে শহরটি খালি করতেও হতে পারে।

বৃহস্পতিবার পশ্চিম ইরানের সানানদাজ সফরে তিনি বলেন, “আমরা একসঙ্গে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক সংকটের মুখোমুখি হয়েছি।”

দৈনিক ইতেমাদ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য দেশীয় নীতি ব্যর্থতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেন।

তিনি বলেন, “উচ্চমূল্য ও মুদ্রাস্ফীতি সংসদ ও সরকারের উভয়ের ব্যর্থতার ফল। নানা উদ্যোগ নেওয়া হলেও সীমিত অর্থনৈতিক সম্পদের কারণে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যাচ্ছে।”

পানি সংকটের বিষয়ে তিনি জানান, ইরান ভয়াবহ প্রাকৃতিক চ্যালেঞ্জের সম্মুখীন—বৃষ্টিপাতের ঘাটতি ও পানির উৎস ক্রমেই কমছে।

প্রেসিডেন্টের ভাষায়, “যদি শিগগির বৃষ্টি না হয়, আগামী মাস থেকে তেহরানে পানি সরবরাহ সীমিত করতে হবে। খরা অব্যাহত থাকলে আমাদের কাছে কোনো পানি থাকবে না, এমনকি শহর খালি করতে বাধ্য হতে পারি।”

পেজেশকিয়ান সতর্ক করে বলেন, পানি ও জ্বালানি ব্যবস্থাপনায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। তিনি তেহরানের অবস্থা “উদ্বেগজনক” বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’ : মার্কিন সিনেটর এডওয়ার্ড মার্কি

তেহরানের পানি পরিস্থিতি

তেহরানের পানির প্রধান উৎস পাঁচটি বাঁধ—লার, মামলু, আমির কাবির, তালেকান ও লাতিয়ান। এর মধ্যে আমির কাবির সবচেয়ে বড়। কিন্তু গত পাঁচ বছরে ইরানে বৃষ্টিপাত নাটকীয়ভাবে কমে গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে তেহরানে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম।

বৃষ্টির অভাবে জলাধারগুলোতে পানির স্তর দ্রুত নিচে নেমে গেছে, যা ভূগর্ভস্থ পানির মজুদেও প্রভাব ফেলছে।

তেহরান ওয়াটার অথরিটি জানিয়েছে, দীর্ঘ খরার কারণে রাজধানীর জলাধারগুলো শত বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ইতোমধ্যে গ্রীষ্মে মাঝে মাঝে পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

গত ৩ নভেম্বর সংস্থার প্রধান বেহজাদ পারসা সতর্ক করে বলেন, “শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে বাঁধের পানি আর দুই সপ্তাহের বেশি তেহরানকে সরবরাহ করা সম্ভব হবে না।”

এর আগেও, ২৩ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছিলেন, “যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে শিগগিরই জনগণকে পানি সরবরাহ করা অসম্ভব হয়ে পড়বে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক -মিজানুর হক খান

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না নাগরিকদের দুর্বল রেখে : প্রধানমন্ত্রী

রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী ঈদের আগেই

ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে ঈদের সময় কাউন্টার গুলোতে: ডিএমপি কমিশনার

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে ভোটের কালি নখ থেকে মোছার আগেই: বিএনপি সরকার

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ভিডিও এডিটরস আহ্বায়ক রাফিদ, সদস্য সচিব সুজন

বৃষ্টি হবে কি না আজ ঢাকায় , জানাল অধিদপ্তর

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

১০

১৮ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায় ঢাকায়

১১

আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট: ঈদে ফিরতি ট্রেনযাত্রা

১২

কম ঝুঁকিতে বাংলাদেশ স্বল্প মেয়াদে

১৩

আজও বাতিল ২৪ ফ্লাইট: মধ্যপ্রাচ্য সংকট

১৪

সহনীয়’ ঢাকার বাতাস আজ ‘

১৫

সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন ইমাম-পুরোহিতদের: প্রধানমন্ত্রী

১৬

টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক: ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ

১৭

সরকারি নথিতে অস্তিত্ব মিললেও বাস্তবে উধাও: কেরানীগঞ্জের শিং নদ

১৮

পথচারী নারীর মৃত্যু মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে

১৯

কার্ড ভাগাভাগি নিয়ে শৈলকুপায় ভিজিএফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

২০