অনলাইন ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে গণসংযোগ ও জনসমাবেশ

জেলা প্রতিনিধি মোঃশাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে গণসংযোগ ও জনসমাবেশ
নরসিংদী প্রতিনিধি: বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আলাদা আসনের দাবিতে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাটুলি ইউনিয়নের সুটরিয়া, হাবিশপুর, নগরনলুয়াকোট, দাপুনিয়া, টংগীরটেক, বাঙাল গাঁও, ভাবলা, চকমখোলা, পোড়াদিয়া, মোগা, গলগলিয়া, রায়ের গাঁও, পালেরটেক, চন্ডিপাড়া, নন্দারামপুর, ধনারটেক, কাওয়ারটেক, গোবিন্দপুর, পাটুলী, ছলমা, ধলির পাড়, জামতলা এবং মধুয়ারটেকসহ বিভিন্ন গ্রামে এই কর্মসূচি পালিত হয়। বিকাল পাঁচটায় পোড়াদিয়া বাজারে জনসমাবেশে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী জানান, বেলাব উপজেলা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র সংসদীয় আসনের দাবি করে আসছে। এই দাবি বাস্তবায়ন না হলে এলাকার উন্নয়ন ও প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি উত্থাপন করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।” জনসভায় বক্তব্য রাখেন জনাব এমদাদুল হক কাঞ্চন, জনাব আওলাদ হোসেন, জনাব খলিলুর রহমান, মনির হোসেন সৈকত প্রমুখ। সহযোগিতা করেন আসাদুজ্জামান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া পাটুলি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে আলাদা আসনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিষদের আহ্বায়ক জনাব ফারুক আহমেদ, প্রধান উপদেষ্টা জনাব মারুফ আলম এবং যুগ্ম সদস্য সচিব জনাব আইনুলের সার্বিক সহযোগিতায় কর্মসূচি সফল হয়েছে বলে জানান মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল অংশগ্রহণকারীদের প্রতি।
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে আলাদা আসনের দাবি নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পরিষদের নেতৃবৃন্দ জানান, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না দাবি পূরণ হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা না থাকায় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ ধরনের উদ্যোগ এলাকার রাজনৈতিক সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
আরও পড়ুন  টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১০

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১১

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

১২

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১৩

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১৪

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১৫

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৬

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৭

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৯

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

২০