অনলাইন ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, আমার ভাই স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে সোহেল নামে একটি ছেলে আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে তারা তর্কাতর্কিতে জড়ায়। তাদের বাকবিতন্ডা শুনে আমি ঘর থেকে বের হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করি। এরইমধ্যে সোহেল মোবাইল ফোনে কল করে তার চাচাকে খবর দেয়। খবর পেয়েই মোটরসাইকেলে করে মীর কাশেম ও সালমানসহ বেশ কয়েকজন এসে আমার ভাইয়ের ওপর হামলা করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আমার ভাই ছটফট করে শেষ হয়ে যায়। জানা গেছে, মীর কাশেম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য। এছাড়া সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন  মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

হালিশহর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আকবরের লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা আসামী শনাক্ত করেছি। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০