অনলাইন ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত।

রাজধানীর সূত্রাপুরে যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার পরিচয় মিলেছে। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, ‘নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যারা গুলি চালিয়েছে আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় শনাক্ত করেন।

আরও পড়ুন  রাজধানীতে আজ কোথায় কী

তিনি বলেন, ‘নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। ব্যবসায়ী তিনি। এর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল।’

নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, মামুনের বাবার নাম এসএম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আজ সকাল ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে একজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১০

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১১

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

১২

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১৩

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১৪

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১৫

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৬

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৭

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৯

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

২০