অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার : প্রতিদিন খবর

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, মেস–হোটেলে ভাড়াটিয়া তোলার ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখা–সহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। এ সময় আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা পুলিশ ও প্রশাসনের অস্থিরতা

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সেজন্য সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০