অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ-ট্রাকে আগুন, যানবাহন চলাচল বন্ধ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ : প্রতিদিন খবর

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় তারা অবস্থান নিয়ে মিছিল করেন। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন  ১৫ মাসে দেশের অনেক পরিবর্তন করেছে সরকার : ধর্ম উপদেষ্টা

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল প্রতিদিন খবরকে বলেন, ‘সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। এসময় দুজনকে সন্দেহভাজন আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুইজন আন্দোলনকারী। এখন আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং সাড়ে আটটার পর থেকে সীমিতভাবে যান চলাচল শুরু হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক -মিজানুর হক খান

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না নাগরিকদের দুর্বল রেখে : প্রধানমন্ত্রী

রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী ঈদের আগেই

ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে ঈদের সময় কাউন্টার গুলোতে: ডিএমপি কমিশনার

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে ভোটের কালি নখ থেকে মোছার আগেই: বিএনপি সরকার

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ভিডিও এডিটরস আহ্বায়ক রাফিদ, সদস্য সচিব সুজন

বৃষ্টি হবে কি না আজ ঢাকায় , জানাল অধিদপ্তর

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

১০

১৮ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায় ঢাকায়

১১

আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট: ঈদে ফিরতি ট্রেনযাত্রা

১২

কম ঝুঁকিতে বাংলাদেশ স্বল্প মেয়াদে

১৩

আজও বাতিল ২৪ ফ্লাইট: মধ্যপ্রাচ্য সংকট

১৪

সহনীয়’ ঢাকার বাতাস আজ ‘

১৫

সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন ইমাম-পুরোহিতদের: প্রধানমন্ত্রী

১৬

টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক: ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ

১৭

সরকারি নথিতে অস্তিত্ব মিললেও বাস্তবে উধাও: কেরানীগঞ্জের শিং নদ

১৮

পথচারী নারীর মৃত্যু মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে

১৯

কার্ড ভাগাভাগি নিয়ে শৈলকুপায় ভিজিএফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

২০