অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা ফারুক খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি গাজীপুরবাসীর

ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা ফারুক খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি গাজীপুরবাসীর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক খানকে বহিষ্কারের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতা–কর্মী ও বিএনপি সমর্থকরা।

বহুদিন ধরে দলের দুর্দিনে মাঠে থাকা ফারুক খানের প্রতি অবিচার হয়েছে দাবি করে তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। ১৭ বছরের বেশি সময় ধরে সংঘর্ষ, হামলা–মামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি দলের প্রতি অনুগত ছিলেন।

ফারুক খান জানান, দলের গঠনতন্ত্রের আওতাভুক্ত কোনো কারণ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে এবং এতে তৃণমূল নেতাকর্মীরা গভীরভাবে ক্ষুব্ধ। তিনি বলেন, *“শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে আমি সবসময় নিপীড়িত মানুষের পাশে ছিলাম। কোনো অবস্থাতেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।”*

২০২৩ সালের জিসিসি নির্বাচনে তিনি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এরপর থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন  বেতন নিয়ে কাজ শুরু কমিশনের, যে প্রক্রিয়ায় বাড়বে

স্থানীয় নেতাকর্মীরা জানান, ফারুক খানকে বহিষ্কার করা হলে আন্দোলন আরও দুর্বল হয়ে পড়বে। তাঁরা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি দলের ভেতরে বিভাজন সৃষ্টি করতে এই সিদ্ধান্তে প্রভাব রেখেছে।

গাজীপুর মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও বিএনপিপন্থী সমর্থকেরা জানান, ফারুক খান তৃণমূলের একজন নিবেদিত নেতা, যিনি দুর্দিনে দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁরা অবিলম্বে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ফারুক খানের মতো পরীক্ষিত নেতার ওপর অবিচার আন্দোলনকে দুর্বল করবে এবং তৃণমূলের আস্থা কমিয়ে দেবে। তাঁদের বিশ্বাস, পুনর্বিবেচনার মাধ্যমে দলীয় উচ্চ নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত সংশোধন করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ফারুক খানকে ঘিরে গাজীপুরে বিএনপির কার্যক্রমে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব স্থানীয় রাজনীতিতে সুদূরপ্রসারী হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০