অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফারুক খানের প্রত্যাবর্তনে গাজীপুর বিএনপিতে হইচই আনন্দ উল্লাস

গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বুধবার দুপুরে বিএনপির এক আনুষ্ঠানিক দলীয় বিবৃতিতে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানকে পুনরায় সাধারণ সদস্য পদে বহাল করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন। এ ঘটনার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

দীর্ঘ সময় পর তার ওপর জারি থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গাছা থানা বিএনপি অফিসসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। অনেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন বার্তা প্রকাশ করেন।

স্থানীয় নেতাদের মতে, ফারুক খান সক্রিয় ভূমিকা ও দীর্ঘদিনের দলীয় অবদান বিবেচনা করেই কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা করছেন, এই সিদ্ধান্ত সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০