অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র ৩১ দফা রূপরেখা নিয়ে মহিলা কর্মী সমাবেশ।

(নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। বড়চাপা ইউনিয়ন বিএনপি’র ৫ ও ৬ নং ওয়ার্ডের যৌথ আয়োজনে এই সভা নারীকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক মেম্বার-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ ফারুক আহমেদ ও আব্দুর রউফ বকুল-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল তারেক রহমানের রূপরেখা তুলে ধরে আগামীতে নির্বাচিত হলে মনোহরদী-বেলাবের নারীদের জন্য বিশেষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই মহিলা সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনা হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বড়চাপা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গুলজার হোসেন গুলশান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি ও রাষ্ট্রীয় সংস্কারের পথ দেখাবে। তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং নারীদেরকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
আরও পড়ুন  মাদারীপুর সদর উপজেলায় একটি কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালতি ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাঁতীবাড়ি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের অন্য পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০