
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আকামা করে দেওয়ার নামে প্রবাসীদের কাছ থেকে বিপুল অঙ্কেরঅর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বোয়ালখালীর মো. ইউসুফ আলীর ছেলে মোরশেদ–এর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে নিজেকে কপালার পরিচয় দিয়ে প্রবাসীদেরআকামা করে দেওয়ার আশ্বাস দিতেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আব্দুল কাদের (৫৫) জানান, দুবাইয়ে একই রুমে থাকার সুবাদে মোরশেদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সুযোগে মোরশেদতাকে ‘আকামা’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ লাখ টাকা নেন।
টাকা নেওয়ার ২ দিন পর উধাও প্রতারক মোরশেদ।
প্রতারিত হওয়া আব্দুল কাদের তিনি অন্যান্য প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করলে বেরিয়ে আসে আরওঅনেক গুলো প্রতারণার খবর।
আব্দুল কাদেরের ভাষ্য,
> “আমি বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছি। অন্য প্রবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারি, মোরশেদ অন্তত ১৫ জনের কাছ থেকে আকামার কথা বলে প্রায় ৫০ লাখ টাকারও বেশি হাতিয়েনিয়েছে।”
ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর মোরশেদ হঠাৎ উধাও হয়ে পড়েন। তার ফোন নম্বরও বন্ধপাওয়া যায়। এতে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন।
আব্দুল কাদের প্রশাসনের কাছে প্রতারক মোরশেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েবলেন,
> “আমরা পরিশ্রমের টাকায় পরিবার চালাই। এভাবে প্রতারণা আমাদের জীবনকে দুর্বিষহ করেতোলে। প্রবাসীদের প্রতি অনুরোধ– এমন প্রতারকদের থেকে দূরে থাকুন।”


























