অনলাইন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব টঙ্গীর দেওরা এলাকায় টঙ্গী রিপোর্টার্স ইউনিটি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী। টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—গাজীপুর মহানগর তাঁতি দলের সহ-সভাপতি কামাল সরকার, টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সদস্য সচিব আবুল কাশেম, টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, পুবাইল থানা তাঁতি দলের সভাপতি আব্দুল হাই, গাছা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক ওসমান গনিসহ বিভিন্ন থানা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন  গণপরিবহন প্রস্তুত হচ্ছে ঈদ যাত্রার জন্য

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রার্থনার বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণ ও স্থিতিশীলতার জন্য তাঁর সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে তবারক বিতরণের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০