অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেলটিয়া এলাকার টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালের পাড়া গ্রামের শফিকুলের ছেলে বাবু ওরফে দিপু ও জালাল উদ্দিনের ছেলে রাসেল হোসেন। আহত হয়েছেন একই এলাকার শ্যামল মিয়া। তারা সবাই বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে কেন্দুয়া থেকে জেলা শহরের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলো তিন বন্ধু। পথে বেলটিয়া এলাকায় পৌঁছালে টাঙাইলগামী একটি মরিচ বোঝাই ট্রাক তাদের মোটারসাইকেল চাপা দেয়। এতে সড়কে পড়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করে এবং আহত অবস্থায় চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় শ্যামল।

আরও পড়ুন  শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হলো খালেদা জিয়াসহ ৬ নারীকে

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই একজন মারা যায়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুইজনকেই মৃত ঘোষণা করা হয়েছে। বাকি একজন অল্প আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জামালপুর থানা পরিদর্শক (তদন্ত) এম নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় আনা হলেও পালিয়ে যায় চালক। নিহতদের মরদেহ হস্তান্তরের পক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০