
গত জানুয়ারিতে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল কাতারের রাজপরিবার। তবে এবার জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতারফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান প্রথম আলোকে বলেন, কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। তবে খালেদা জিয়াকে নিয়ে ওই এয়ার অ্যাম্বুলেন্স কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়টি চিকিৎসক ও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
মন্তব্য করুন