অনলাইন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাছা থানা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুরের গাছা থানা ৩৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ মাহফিলে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন,
গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী,
যুগ্ম সম্পাদক মতিউর রহমান,
এবং ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর আহ্বানে সাশ্রয়ী হওয়ার কথা বললেন ডা. রফিক

এছাড়াও গাছা থানা বিএনপি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক মিলাদ মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারীসহ আরও কয়েকজন নেতা। তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সবশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০