অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেতন গ্রেড নিয়ে প্রাথমিকের প্রধান ‍শিক্ষকদের জন্য সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অবশেষে তাদের বেতনবৈষম্য দূর হওয়ার সুসংবাদ পেতে যাচ্ছেন। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদকে ১১ গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করেছে।

২ মিনিটে পড়ুন

বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার
উপসচিব জি এম সরফরাজের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।


চিঠিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার কার্যবিবরণী অনুযায়ী, আলোচ্য বিষয়-৭-এর অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়: এর আগে রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী আদালতের নির্দেশে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ইতোমধ্যে গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছিল।

ওই ৪৫ জন শিক্ষকের ধারাবাহিকতায় এবার অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীতকরণের প্রস্তাব করা হয়।

এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করেছে।

অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।

বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে (ঐকমত্য) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা হয়।

সুপারিশে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
 

আরও পড়ুন  চার ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০