অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরী প্রেস সেক্রেটারির ভূয়সী প্রশংসা ট্রাম্পের ওই সুন্দর মুখ, ঠোঁট মেশিনগানের মতো

হোয়াইট হাউসে নিজের সুন্দরী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের রূপের ভূয়সী প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি ক্যারোলিন লেভিটের ‘সুন্দর মুখ’ ও ‘ঠোঁট’ নিয়ে উচ্ছ্বসিত এই প্রশংসা করেন তিনি। মূলত অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার জন্য পেনসিলভ্যানিয়াতে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সেখানে ৭৯ বছর বয়সী ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্য নিয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ প্রসঙ্গ বদলে ২৮ বছর বয়সী লেভিটকে ‘চমৎকার’ বলে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকেও এনেছি। ও কি দারুণ না? ক্যারোলিন কি দারুণ না?’ এরপর তিনি লেভিটের শারীরিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করতে থাকেন। ক্যারোলিন লেভিট তার চেয়ে বয়সে পঞ্চাশ বছরেরও বেশি ছোট। ট্রাম্প বলেন, যখন সে টেলিভিশনে যায়- ফক্সে, আমি বলতে চাই, তারা দাপট দেখায়, পুরো দাপট… যখন সে সেই সুন্দর মুখ আর ওই ঠোঁট নিয়ে উপস্থিত হয়- যা থামে না, (ওর সেই ঠোঁট) ছোট্ট এক মেশিনগানের মতো’। এসময় ট্রাম্প অদ্ভুত শব্দও করেন। তিনি আরও বলেন, ‘তার কোনো ভয় নেই… কারণ আমাদের নীতিগুলো ঠিক আছে। আমাদের নারীদের খেলায় পুরুষ খেলোয়াড় নেই। আমাদের ট্রান্সজেন্ডার ইস্যু সবাইকে ‘বিক্রি’ করতে হয় না। আমাদের খোলা সীমান্তও নেই, যেখানে কারাগার থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ ঢুকে পড়ে। তাই তার কাজটা একটু সহজ। আমি কিন্তু অন্য পক্ষের প্রেস সেক্রেটারি হতে চাইতাম না।’

আরও পড়ুন  রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন ট্রাম্প। আগস্ট মাসে নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি প্রায় একইভাবে লেভিটের সৌন্দর্য ও কথা বলার ধরন নিয়ে মন্তব্য করেন। সেই সময় তিনি বলেন, ‘ওই মুখ… ওই মস্তিষ্ক… ওই ঠোঁট- যেভাবে নড়ে, ঠিক মেশিনগানের মতো নড়ে।’ তিনি আরও দাবি করেন, ‘আমার মনে হয় না, কখনও কোনো প্রেসিডেন্ট এর চেয়ে ভালো প্রেস সেক্রেটারি পেয়েছেন।’

বিজ্ঞাপন

লেভিট ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন। নিউ হ্যাম্পশায়ারের এই নারী বিবাহিত। তার স্বামী রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস রিচিও (৬০)। তাদের এক ছেলে আছে। নাম নিকো। কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হওয়ার পর তিনি জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসেন এবং ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি পঞ্চম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০