অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার: শফিকুল আলম

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।

 
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
 
 
তিনি বলেন, রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ বা আরও আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই-বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। খেজুরের ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২%। সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০% এর মতো হবে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫%, সেটা কমানো হয়েছে। সেটা এখন ১৫% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু।
 
তিনি আরও বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। অ্যামেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ল’টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।
 সূত্র: বাসস। 
 
Facebook Comments Box
আরও পড়ুন  কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০