অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সংবর্ধনা: নোয়াখালী থেকে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৩২

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পড়েছে বিএনপির নেতাকর্মীদের বাস।

এতে ৩২ নেতাকর্মী আহত হয়েছেন ও গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক টপি।

বুধবার মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান

ওমর ফারুক টপি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে নোয়াখালী জেলা শহরের রশিদ কলোনি এলাকা থেকে ৪২ আসনের একটি বাসে অর্ধশত নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হন।

পথে কুমিল্লার বাগমারা বাজারের সামনে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন  জামায়াত বিরোধী মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

অন্য আহতদের কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটিতে থাকা নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন, বাগমারা বাজার এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের উপর উঠে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরেক প্রত্যক্ষদর্শী ইয়াসিন আরাফাত সৈকত বলেন, যদি স্থানীয়রা দ্রুত সাহায্যে না আসতেন, ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেন, “আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। খুশির এইদিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত আহতদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নিয়েছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০