অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি

শহরের বেলঘড়িয়া এলাকায় রাস্তায় গাছের ডাল ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল অস্ত্র দেখিয়ে দুজন অটোরিকশা যাত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় বনবেল ঘরিয়া নলডাঙ্গা সড়কে এই ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ভবানীগঞ্জের জুয়েল জানান, তারা নারায়ণগঞ্জ থেকে শালার বিয়ের উদ্দেশ্যে ৫০ হাজার টাকাসহ পরিবারের সদস্যদের নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ যাচ্ছিলেন।

পথে নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাসে বাস থেকে নেমে তারা অটোরিকশাযোগে ভবানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বোন বেলঘরিয়া বাইপাস থেকে নলডাঙ্গা সড়কে ওঠার মাথায় সুপারি গাছ ফেলে ৪-৫ জনের ডাকাতদল অটোরিকশার গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জুয়েলের নিকট থেকে ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল কেড়ে নেয়। এসময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে জুয়েল ও তার  স্ত্রী আহত হন।
নাটোর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার এবং আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। 
Facebook Comments Box
আরও পড়ুন  ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০