অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

রাজশাহীতে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে ধর্মীয় সংগীত, গান ও নৃত্যের মাধ্যমে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। এছাড়াও সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন উপাসনালয়ে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লিগুলোতেও বিরাজ করে উৎসবের আমেজ।

আরও পড়ুন  স্বামী-স্ত্রীর বিরোধ মেটানোর চেষ্টা করতে গিয়ে খুন হলেন তাঁতী দল নেতা

ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার ধর্মীয় নেতারা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন চার্চ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মহানগর পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০