অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে রেললাইনে হাঁটতে গিয়ে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

গাজীপুরে রেললাইন দিয়ে হাঁটার সময় যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিন নারীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটের কালীগঞ্জ থানার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার দেওয়াল টেক এলাকার মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার ইসহাক মিয়া ওরফে বাবু মিয়ার কিশোরী মেয়ে অনাদি আক্তার (১২) এবং অনাদির নানি, নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা মৃত নজরউদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কমলা বেগম তার নাতনি অনাদি আক্তারকে সঙ্গে নিয়ে প্রতিবেশী সাদিয়া বেগমের সঙ্গে বাড়ির পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আড়িখোলা রেলস্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু

কালীগঞ্জ থানার ওসি, মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি অসাবধানতাজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রেললাইন দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জিআরপি নরসিংদী পুলিশ ফাঁড়ির এসআই, দিলীপ চন্দ্র সরকার জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একসঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে নিরাপদ চলাচলের ব্যবস্থা জোরদার করা, সতর্কতামূলক সাইনবোর্ড ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০