অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনাটি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা দ্রুত প্রাথমিক উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসায় ড. ইউনূস

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের ইঞ্জিন কক্ষ বা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজটির যাত্রা পুনরায় চালু হবে কি না—সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০