অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ভোটারদের মানতে হবে যেসব নির্দেশনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ভোটারদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকায় নাম নেই এমন কেউ নির্বাচনের দিন ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। ভোট দিতে হলে বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। যাদের পরিচয়পত্রের মেয়াদোত্তীর্ণ হয়েছে বা হারিয়ে গেছে, তারা ভোটার তালিকার পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন। নির্বাচনের দিন এই স্লিপকে বিকল্প পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে।

ভোটারদেরকে ভোট কেন্দ্রের বাইরে শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকক্ষে ব্যাগ, মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া নিষিদ্ধ। এসব সঙ্গে থাকলে ভোটারকে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তা জমা দিতে হবে এবং ভোট দেওয়ার পর নিজ দায়িত্বে তা ফেরত নিতে হবে।

প্রত্যেক ভোটারের কাছে রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ও সিলযুক্ত তিনটি ব্যালট পেপার দেওয়া হবে। এই কাগজ কোনোভাবেই ভাঁজ, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হবে না। ভোট দেওয়ার পর নির্ধারিত ব্যালট বক্সে ব্যালট পেপার ফেলতে হবে।

আরও পড়ুন  মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ভোটের জন্য বাম হাতের আঙুলে এবং হল শিক্ষার্থী সংসদ ভোটের জন্য ডান হাতের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে। ভোটারকে অবশ্যই প্রার্থীর নামের পাশে নির্ধারিত ঘরে সঠিকভাবে চিহ্ন দিতে হবে; অন্যথায় ভোট বাতিল বলে গণ্য হবে।

নির্বাহী সদস্য পদের জন্য ভোট দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট সাতজন এবং হল শিক্ষার্থী সংসদে চারজন নির্বাহী সদস্যকে ভোট দেওয়া যাবে। এর বেশি ভোট দিলে নির্বাহী সদস্য পদের সব ভোট বাতিল হয়ে যাবে।

ভোট দেওয়ার সময় কোনো কাগজে ব্যালট বা প্রার্থীর নাম রাখা যাবে না। কেবল ভোটকক্ষে রাখা কলম ব্যবহার করতে হবে। ভোট দেওয়ার পর ভোটারদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিয়ম প্রার্থীদের জন্য প্রযোজ্য নয়।

উল্লেখ্য, ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০