অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হচ্ছে না বিপিএল, ১২ তারিখ পর্যন্ত খেলা চলবে সিলেটে

সাবেক প্রধনমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) খেলা স্থগিত রাখা হয়েছিল। আর তাতেই টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তন এসেছে। বন্দরনগরী চট্টগ্রামে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের খেলা চলবে সিলেটেই, তারপর ঢাকা পর্বে যে ম্যাচগুলো ছিল সেগুলো অনুষ্ঠিত হবে পূর্বের সূচি অনুযায়ী।

গতকাল বিপিএলের দুটি ম্যাচ ছিলো সিলেটে। দুপুরে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের খেলা ছিল। একই দিনে পরের ম্যাচটি ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। তবে খালেদা জিয়ার মৃত্যুতে সেই ম্যাচ দুটি স্থগিত রাখা হয়। আর তাতেই পরিবর্তন আসে বিপিএলের সূচিতে।

 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে চট্টগ্রামে কোনো খেলা রাখা হয়নি। ১২ জানুয়ারিতে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 
 
১৫ জানুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বুধবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 
 
নতুন সূচি অনুযায়ী এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে। 
 

সিলেটে ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি থেকে, কিন্তু ৪ জানুয়ারি সিলেটের পাঠ চুকিয়ে চট্টগ্রামে ফিরে পরদিনই ম্যাচ খেলা কষ্টসাধ্য। সে কারণেই চট্টগ্রাম পর্ব বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই চলবে বিপিএল।

আরও পড়ুন  ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০