অনলাইন ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলার বেলাব উপজেলার নিলক্ষীয়া গ্রামের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাঁক

রিপোর্টার জেলা প্রতিনিধি মো: শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

নরসিংদী জেলার বেলাব উপজেলার নিলক্ষীয়া গ্রামের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাঁক শিক্ষিত তরুণের দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠন ABS(আলোকযাত্রা বন্ধু সংগঠন) কতৃক জানবো বোঝবো শিখবো -এই স্লোগানে আয়োজিত GK Championship-২০২৫ মেধা অন্মেষণ পরীক্ষা ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো।

১৬ আগস্ট শনিবার সকাল ১১ টায় শুরু হয় পরীক্ষা।উপজেলার নিলক্ষীয়া গ্রামে অবস্থিত নিলক্ষীয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ-এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
উপজেলার ২৭ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৩৬ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
মনোরম পরিবেশে অবস্থিত কেন্দ্রটিতে পরীক্ষা দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা- কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব গোলাম আহমেদ ফারুক,
*হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন ইয়ামিন সবুজ,
সহঃ হল সুপার নিলক্ষীয়া মডেল কলেজের প্রভাষক জনাব নূর মোহাম্মদ।
*কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা-
পর্যবেক্ষক,কন্ট্রোলার ও অভ্যর্থনার দায়িত্বে ছিলো উক্ত সংগঠনের সদস্যগন।

আরও পড়ুন  শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়c

*শতভাগ স্বচ্ছতার স্বার্থে পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ পরিদর্শকের বিশেষ দিকনির্দেশনা দেন কেন্দ্র সচিব ও হল সুপার গন এবং পরীক্ষা শুরুর আগে ও চলাকালীন সময়ে প্রতিটি কক্ষে ঘুরে চৌকস নজরদারি করেন।

*এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব মোঃ জহিরউদ্দিন মাষ্টার, নিলক্ষীয়া মডেল হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য জনাব দ্বীন ইসলাম মেম্বার,জাকির হোসেন তালুকদার, কামরুজ্জাম সরকার, সামাজিক সংগঠন অক্সিজেন ফ্যাক্টরি এর প্রতিষ্ঠাতা ডাঃ সোহরাব হোসেন তমাল, জনাব হেলাল উদ্দিন মাস্টার সহাকারি শিক্ষা লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়, জবান আমির হোসেন মাস্টার সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষা শেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সকলেই আলোকযাত্রা বন্ধু সংগঠনের অত্র কর্মসূচির প্রশংসা করেন ও ভবিষ্যতে এরকম সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্য শেষে সংগঠনের পক্ষ থেকে সকল প্রতিযোগীদের সৌজন্য পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০