অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে রাশিয়া: নববর্ষের ভাষণে পুতিন

ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের ভাষণে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বিজয়ী হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ যে কোনো মূল্যে শান্তিচুক্তি মেনে নেবে না।

বুধবার (৩১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ‘আমাদের নায়ক’ আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন জানান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর প্রায় চার বছর পরও যুদ্ধের ফলাফল এখনো অনিশ্চিত, যদিও শান্তি আলোচনার চেষ্টা ও তীব্র লড়াই দুটোই চলছে।

পুতিন বলেন, আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের বিজয়ের ওপরও।

অন্যদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চায়, তবে দুর্বল বা আপসকামী কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না।

তিনি বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান নয়। আমরা কি ক্লান্ত? অবশ্যই। কিন্তু তাই বলে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা তা ভাবছেন, তারা গভীরভাবে ভুল করছেন।

আরও পড়ুন  ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর একটি শান্তিচুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। তবে বাকি ১০ শতাংশ বিষয়ই নির্ধারণ করবে শান্তির ভবিষ্যৎ, ইউক্রেন ও ইউরোপের ভাগ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কীভাবে গড়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০