অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের তিনটি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

হিন্দু দম্পতিদের একাধিক সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার বেশি, আর হিন্দুদের মধ্যে তা কমে যাচ্ছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘হিন্দু পরিবারগুলোকে আরও সন্তান জন্মদানের আহ্বান জানানোর পেছনে এটাই কারণ। আমরা হিন্দুদের এক সন্তানের মধ্যেই থেমে না থেকে কমপক্ষে দুটি সন্তানের জন্ম দেয়ার জন্য অনুরোধ করছি। যারা পারে, এমনকি তারা তিনটি সন্তানও নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা মুসলিম জনগণকে সাত থেকে আটটি সন্তান জন্ম না দেয়ার জন্য অনুরোধ করছি, আবার হিন্দুদের আরও সন্তান জন্ম দেয়ার জন্য অনুরোধ করছি। এটি না হলে, হিন্দুদের ঘর দেখভালো করারও কেউ থাকবে না।’

আরও পড়ুন  দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা.আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

এর আগে, ২৭ ডিসেম্বর রাজ্যে জনসংখ্যার প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে শর্মা বলেন, ২০২৭ সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশ ছুঁতে পারে। তার দাবি, তিনি যখন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ) দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তখন মুসলিমদের জনসংখ্যা ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালের আদমশুমারিতে বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, তাদের জনসংখ্যা ৪০ শতাংশের উপরে যাবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন অসমিয়া জনগণের ভবিষ্যত প্রজন্ম তাদের জনসংখ্যা ৩৫ শতাংশের নিচে নেমে যেতে দেখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০