অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতসকালে ঝরল ২ প্রাণ

গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে গড়েয়াব্রিজ এলাকায় বেপরোয়া গতির কাজী লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের বামপাশ দুমড়ে-মুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

আরও পড়ুন  মিলল কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফেয়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। নিহতের মরদেহ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন তারা।

পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। তারা ফিরলে নিহতদের পরিচয়সহ বিস্তারিত জানানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০