অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় গাছচাপায় দুই বোনের মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে গাছের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত দুই বোন ওই গ্রামের চা দোকানি ফরিদ মিয়ার মেয়ে ফিহামণি (১২) ও জান্নাতি (২)। ফিহামনি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে নতুন বই পাওয়ার আনন্দে বাবার কাছে ১০ টাকা নিয়ে ফিহামনি ছোট বোন জান্নাতিকে নিয়ে পিঁয়াজু কিনতে ও খেলতে বাইরে বের হয়। তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর পরিবারের সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

ওই সময় কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করে প্রতিবেশী মতিয়ার রহমানের মালিকানাধীন সীমানা প্রাচীরের পাশের একটি ৪০ ফিট লম্বা পাম ট্রি কাটতে যান জহুরুল ইসলাম, মধু মিয়া ও আবদুস সাত্তারসহ কিছু লোক। এ সময় পাশের জমিতে খেলছিল ওই দুই বোন। দড়ি দিয়ে না বেঁধে কাটায় হঠাৎ করে টিনের সীমানা প্রাচীর ভেঙে গাছটি সরাসরি ওই দুই বোনের ওপর পড়ে।

আরও পড়ুন  হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই দুই বোন। বেগতিক দেখে ওই অবস্থায় তাদের মরদেহ রেখে গাছ কাটতে আসা লোকজন সরে পড়েন।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশকে খবর দেই। পরে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০