অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় লবণবাহী ট্রলার ডুবি, ৭ জনকে জীবিত উদ্ধার

ভোলার তুলাতু‌লি মেঘনা নদী‌তে প্রায় ৩শ’ মেট্রিক টন লবণসহ লবণবাহী ট্রলার ডু‌বে গেছে। তবে ট্রলা‌রের থাকা মাঝিসহ ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপ‌জেলার তুলাতু‌লি এলাকার ইলিশ বা‌ড়ি সংলগ্ন মেঘনা নদী‌তে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলা‌রে মা‌ঝি বিল্লাল হোসেন জানান, বৃহস্প‌তিবার সকা‌লে কক্সবাজা‌রের কুতুব‌দিয়া থে‌কে এম‌ভি দি‌লোয়া-৩ কাঠের ট্রলারটি ৩০০ মেট্রিক টন লবণ বোঝাই ক‌রে খুলনার জেলখানা ঘা‌টের উদ্দে‌শ্যে রওনা ক‌রে। রাত আনুমা‌নিক ৩ টায় ভোলার তুলাতু‌লি এলাকার ইলিশ বা‌ড়ি সংলগ্ন মেঘনা নদী‌তে এলে ঘনকুয়াশার মধ্যে প‌রেন। ওই সময় বিপরীত দিক থেকে আসার আপর এক‌টি কার্গো জাহাজ লবণ বোঝাই ট্রলার‌টি‌কে ধাক্কা দেয়।

ট্রলা‌রে পা‌নি ঢোক‌তে শুরু কর‌লে মাঝি তীরে ভিড়ানোর চেষ্টা করেন। তবে তীরের কাছাকাছি এসে ট্রলার‌টি ডু‌বে যায়। এসময় ট্রলা‌রের থাকা ৭ জন আরেক‌টি ছোট নৌকায় করে নিরাপদে তীরে ওঠেন। ত‌বে এঘটনায় তা‌দের কেউ আহত ও নি‌খোঁজ হয়‌নি ব‌লেও জানান তারা। কিন্তু এঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দাবি ট্রলার মাঝির।

আরও পড়ুন  বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

এদি‌কে খবর পে‌য়ে দুপুর ১টায় ঘটনাস্থ‌লে যান কোস্টগার্ড। তবে কোনো ধরনের উদ্ধার তৎপরতা শুরু হয়নি।

ভোলা নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ঘনকুয়াশার কারণে লবণের ট্রলারটি নোঙর করা ছিল। পিছন থেকে আসা অপর একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়। তীরে আনার পথে পানি উঠে ডুবে গেছে। ডুবন্ত ট্রলারটি উদ্ধারে তৎপরতা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০